1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ডিবির অভিযানে২০৫ পিস ইয়াবাসহ আটক২,প্রাইভেটকার জব্দ

  • রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএইচআর প্রাইভেটকার জব্দ করা হয়।

আটকরা হলেন চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (৩৫) এবং সদর উপজেলার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া কাজীপাড়া গ্রামের মৃত মীর ইসলাম আলীর ছেলে এরশাদ আলী (৪০)।

পুলিশ জানায়,শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরের পালবাড়ী মোড় এলাকায় গড়াই পরিবহন কাউন্টারের বিপরীত পাশে ডিবি পুলিশ চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় ক্যান্টনমেন্ট দিক থেকে আসা একটি লাল রঙের সিএইচআর প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে চালক মনিরুজ্জামানের দেখানো মতে সামনের দুই সিটের মাঝখানের টুলবক্সে রাখা একটি সিগারেটের প্যাকেট থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িটি জব্দ করা হয়।

মনিরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবির আরেকটি দল সদর উপজেলার মাথাভাঙ্গা-দেয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এরশাদ আলীকে আটক করে। এ সময় তার কাছ থেকে আরও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, অভিযানে মোট ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটক দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews