1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে.. .. অধ্যাপক নার্গিস বেগম

  • রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে। সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা বন্ধ করে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শনিবার বৈরী আবহাওয়ার মধ্যেও যশোরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে জেলা যুবদল আয়োজিত অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতিবিরোধী যুব সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।অধ্যাপক নার্গিস বেগম বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যাঁরা একসঙ্গে রাজপথে ছিলেন, তাঁদের কেউ কেউ এখন কথায় কথায় সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছেন এবং অশালীন বক্তব্য দিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, সরকারকে ব্যর্থ করে আবারও কি ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটাতে চান?

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। তবে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি মহল নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার, অর্থপাচারকারীদের শাস্তি কিংবা রাষ্ট্র সংস্কারের গঠনমূলক প্রস্তাব নিয়ে তারা কোনো কথা বলে না।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার একটি বিপর্যস্ত অর্থনীতি ও শূন্য রাজকোষের দায়িত্ব নিয়েছে। এমন পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করার পরিবর্তে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে। নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরানোর হুমকি গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও বলেন, বিএনপির ইতিহাস ফ্যাসিবাদ প্রতিষ্ঠার নয়, বরং ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ত্যাগ স্বীকার করেছেন। বেগম খালেদা জিয়ার সংগ্রামের কথাও স্মরণ করেন তিনি।
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক নার্গিস বেগম বলেন, যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছিল, সেই ঐক্য ধরে রেখে দেশে গণতন্ত্র, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনসারুল হক রানার সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুমন ও আসাদুজ্জামান আসাদসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews