1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে মেয়ের আঘাতে মায়ের মৃত্যু, থানা হেফাজতে অভিযুক্ত মেয়ে

  • রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

অভয়নগর প্রতিনিধি :

যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে মেয়ের আঘাতে সাহানা বেগম (৬১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে (২০) থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, নিহত সাহানা বেগম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা গ্রামের বাসিন্দা। তিনি অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

অভিযোগ অনুযায়ী, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে শিরিনা খাতুন একটি সিল (পেষণী) দিয়ে সাহানা বেগমের মাথা ও মুখে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।

পরে বাড়ির মালিকের স্ত্রী ডলি খাতুন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসক। তবে অ্যাম্বুলেন্সে তোলার আগেই তার মৃত্যু হয়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন,

গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মেয়েকে থানা হেফাজতে নিয়েছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া শেষে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews