যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে শ্যাম নগর স্কুল মাঠে এই কম্বল বিতরণ করা হয়। সেচ্ছাসেবক লীগনেতা বাবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেহেদী হাসান মিন্টু।
এতে বক্তব্য রাখেন যশোর জেলা শ্রমিক লীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য জোবেদ আলী, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান,
যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা, সিরাজুল ইসলাম বিদুৎ, যশোর জেলা মৎস্যজীবী লীগের নেতা শাহীদ ইমরান সবুজ, ওহিদুল পাটোয়ারী, রেজাউল ইসলাম রেজা প্রমুখ।
সভায় যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেহেদী হাসান মিন্টু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
বর্তমান সরকার সাধারণ মানুষের সাথে আছে এবং আগামী দিনেও থাকবে। এ সময় দলীয় নেতাকর্মী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।সংগ্রহ

Leave a Reply