1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় দীর্ঘমেয়াদি ফুটবল প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন, ৫০ উদীয়মান খেলোয়াড় নিয়ে যাত্রা শুরু

  • শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মাছুম রেজা তুষার,ক্রিড়া প্রতিবেদক :

 তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার গড়ে তোলার লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় দীর্ঘমেয়াদি ফুটবল প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাঘারপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে শনিবার বাঘারপাড়া সরকারি পাইলট স্কুল মাঠে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার বাছাইকৃত ৫০ জন উদীয়মান ফুটবলার অংশগ্রহণ করেছেন। তাদের আধুনিক ফুটবলের কৌশল, কারিগরি দক্ষতা, শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মো. হালিম রেজা। তাঁর সার্বিক তত্ত্বাবধানে দীর্ঘমেয়াদি এই প্রশিক্ষণ ক্যাম্প পরিচালিত হবে।

আয়োজকরা জানান, খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তারা বিশ্বাস করেন, ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে বাঘারপাড়া থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ফুটবলার তৈরি হবে।

এই প্রশিক্ষণ কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিক সোহাগ বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি সুস্থ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতেও এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।

বাঘারপাড়া স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা জানান, এ ধরনের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং বাঘারপাড়ার ফুটবল অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews