যশোর শহরের রেলস্টেশন এলাকায় অপু মণ্ডল (২৭) নামে এক কলেজছাত্র ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে মারধর করে মানিব্যাগ ছিনিয়ে নেয়।
আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ভুক্তভোগী জানান, তার মানিব্যাগে কোনো টাকা ছিল না। স্থানীয় ব্যবসায়ীরা এলাকায় পুলিশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

Leave a Reply