1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বেনাপোলে পাসপোর্টযাত্রীর টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ২

  • শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় এক পাসপোর্টযাত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টার সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে এসআই তাপসের নেতৃত্বে পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে শফিকুল ইসলাম ও সাজ্জাত আলীকে আটক করে। আটক সাজ্জাত আলী বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে এবং শফিকুল ইসলাম বড় আঁচড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, খুলনার ডুমুরিয়া উপজেলার শুভনা গ্রামের আনিতা সরদার (৬৬) ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্টে বাস থেকে নামলে অভিযুক্তরা ইমিগ্রেশন সংক্রান্ত সহায়তার কথা বলে তার কাছ থেকে নগদ ৩ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে হাতেনাতে আটক করে।

পুলিশের ভাষ্য, আটক সাজ্জাত আলী এর আগেও একই ধরনের ঘটনায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পেয়েছিলেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান,

পাসপোর্টযাত্রীদের টার্গেট করে সক্রিয় ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তাদের তালিকা প্রস্তুত করে আইনের আওতায় আনা হবে। আটক দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews