1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গণভোটের রায় বাস্তবায়িত না হলে রাজপথে আন্দোলন, মিঞা গোলাম পরওয়ার

  • শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

জনগণের প্রত্যাশা ও গণভোটের রায় বাস্তবায়িত না হলে নতুন ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান সংস্কার মেনে নেওয়ার সুযোগ রয়েছে। তবে তা না হলে জনগণের ৭০ শতাংশ ভোটকে শক্তিতে রূপান্তর করে রাজপথে আন্দোলনের মাধ্যমে গণভোটের রায় কার্যকর করা হবে।

আজ বিকেলে যশোরের বিডি হলে আয়োজিত গণঅভ্যুত্থান, প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের জেলা আমীর ও যশোর ৪ আসনের সাংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বর্তমান শাসনব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, সর্বত্র দলীয়করণ ও দুর্নীতি বিদ্যমান। পাঁচ মাসে রাষ্ট্রের মূল কাঠামোর কোনো পরিবর্তন হয়নি, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে এখনো দলীয় প্রভাব বজায় রাখা হয়েছে। নাম পাল্টালেও রাজনৈতিক চরিত্র একই রয়ে গেছে বলে তিনি দাবি করেন।

সমাবেশ থেকে তিনি ফ্যাসিবাদের পথ থেকে সরে এসে একটি বৈষম্যহীন ও দলীয়করণমুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান জানান। একই সাথে ১১ দলীয় জোটের পরবর্তী আন্দোলন ও গণমিছিলসহ ঘোষিত কর্মসূচিগুলোতে জনগণকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবির, যশোর ১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান যশোর ৫ আসনের সাংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক,

যশোর ৬ আসনের সাংসদ সদস্য মুক্তার আলী, নড়াইল ২ আসনের সাংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, এলডিপি জেলা সম্পাদক খালেকুজ্জামান রিপন, জেলা এবি পার্টি সভাপতি ইয়ামিনুর রহমান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews