1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রেসক্লাব যশোরের নির্বাচন ইস্যুতে সাংবাদিক ইউনিয়নের বিবৃতি, ৩ আগস্টের বিশেষ সাধারণ সভা বয়কটের ঘোষণা

  • শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

প্রেসক্লাব যশোরের নির্বাচন, সদস্যপদ প্রদান ও বর্তমান কমিটির মেয়াদ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বিবৃতি দিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)। সংগঠনটি আগামী ৩ আগস্ট অনুষ্ঠিতব্য প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা বয়কটেরও ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জেইউজের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ জানান, গত মঙ্গলবার অনুষ্ঠিত সংগঠনের বিশেষ জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রেসক্লাব যশোরের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আগামী ৬ আগস্ট পর্যন্ত বৈধ। এরপর নির্বাচন ছাড়া কমিটির কার্যক্রম পরিচালনা করা হলে তা অবৈধ বলে গণ্য হবে। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন না করে মেয়াদ বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সাংবাদিক ইউনিয়ন প্রত্যাখ্যান করছে।

জেইউজে আরও জানায়,৩ আগস্ট আহূত বিশেষ সাধারণ সভা কমিটির মেয়াদ বাড়ানোর অপকৌশলের অংশ বলে তারা মনে করে। এ কারণে সংগঠনের কোনো সদস্য ওই সভায় অংশ নেবেন না।

বিবৃতিতে প্রেসক্লাবের যোগ্য সংবাদকর্মীদের সদস্যপদ প্রদানেও গড়িমসির অভিযোগ করা হয়। বর্তমান কমিটির মেয়াদ শেষে যারা প্রেসক্লাবের দায়িত্বে থাকবেন,তাদের দ্রুত যোগ্য সাংবাদিকদের সদস্যপদ নিশ্চিত করে নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে।

এছাড়া দেশে বিদ্যমান গণতান্ত্রিক পরিবেশে নিয়ম-নীতির বাইরে প্রেসক্লাব পরিচালনার চেষ্টা করা হলে সাংবাদিক ইউনিয়ন যশোর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সাংবাদিক ইউনিয়ন যশোরের বিশেষ জরুরি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকরামুজ্জামান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এসএম ফরহাদ। এতে সংগঠনের সিনিয়র সদস্যসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews