যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসাড়া গ্রামে অচেতনকারী ওষুধ প্রয়োগের পর একটি বাড়ি থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই পরিবারের তিনজন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ভুক্তভোগীরা হলেন শাহানুর (৫০), তার স্ত্রী জেসমিন (৪০) ও ছেলে সামী (১৪)।
পরিবারের দাবি, রাতে খাবার খাওয়ার পর তারা অচেতন হয়ে পড়েন। সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সময় বাড়ি থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

Leave a Reply