যশোরের কেশবপুরে কাঠের গোলা থেকে কাঠ চুরির সময় দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। এ সময় একটি নছিমন গাড়িও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে উপজেলার ৩ নম্বর মজিদপুর ইউনিয়নের লক্ষ্মীনাথকাটি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়,
কাঠ ব্যবসায়ী ইউনুস আলী সকালে দোকান খুলতে গিয়ে দেখতে পান, তিন ব্যক্তি নছিমন গাড়িতে তার কাঠ নিয়ে পালিয়ে যাচ্ছে। তার চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে ইমন (২৪) ও ফয়সাল (২২) নামে দুই যুবককে হাতেনাতে আটক করে। তবে নাজমুল (২৫) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে হেফাজতে নেয় এবং কাঠ বহনে ব্যবহৃত নছিমন গাড়িটি জব্দ করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply