যশোর শহরে দেশীয় অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দুই যুবককে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র, নগদ ৯২ হাজার ৮০০ টাকা, একটি মোটরসাইকেল ও একটি স্কুটি জব্দ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুজিব সড়ক রেলগেটসংলগ্ন আরিফ গিফট সেন্টারের সামনে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল।
এ সময় অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ভীতি সৃষ্টির অভিযোগে আরাফাত হোসেন (২৫) ও ইমন মাঝি (২০) নামে দুই যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়,
আটককৃতদের তল্লাশি করে একটি স্টিলের চাকু, একটি টিপ চাকু, একটি কালো রঙের জিপার মোটরসাইকেল, একটি হিরো ব্র্যান্ডের স্কুটি এবং নগদ ৯২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার এসআই মো. আলমগীর হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইন, ২০০২-এর ৪/৫ ধারায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত ও এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply