1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা তিন আসামির কারাদণ্ড,খালাস ৪

  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের ইউপি সদস্য রফিকুল ইসলাম মেম্বারকে হত্যাচেষ্টার মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন হিদিয়া গ্রামের সোলেমান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস, লুৎফর বিশ্বাসের ছেলে হোসেন বিশ্বাস এবং ইয়ামিন বিশ্বাস। তাদের মধ্যে নাসির ও হোসেনকে দণ্ডবিধির ৩২৪ ধারায় দেড় বছর করে সশ্রম কারাদণ্ড,

এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে ইয়ামিনকে ৩২৫ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইছামতি বাজার থেকে বাড়ি ফেরার পথে ইছামতি ব্রিজসংলগ্ন চেয়ারম্যানের কার্যালয়ের সামনে রফিকুল ইসলাম মেম্বারের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।

এ ঘটনায় রফিকুল ইসলামের ভাই আব্দুল গফুর মোল্লা বাদী হয়ে অভয়নগর থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে এসআই ইকবাল মাহমুদ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
সাজাপ্রাপ্ত তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews