1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল

  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে যশোর জেলা এনসিপির উদ্যোগে শহরের যশোর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামানের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে হামলার ঘটনা গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। তারা অভিযোগ করেন,

এ ধরনের হামলা রাজনৈতিক কর্মসূচি পরিচালনার সাংবিধানিক অধিকারকে বাধাগ্রস্ত করে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা। বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পাশাপাশি ভবিষ্যতে সকল রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত, রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন যশোর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাজিদ সারোয়ার, মনিরুজ্জামান আজাদ ও সালমা আক্তার আশা। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক মো. ইমদাদ হুসাইন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিমসহ জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা হামলার প্রতিবাদ, দোষীদের বিচারের দাবি এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews