জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর সদস্যরা মঙ্গলবার ২৮ জুলাই সদর উপজেলার দু’টি স্থানে অভিযান চালিযে ৯০পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ইয়াবা নিজ হেফাজতে রাখার অভিযোগে দু’জনকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার হামিদপুর (বাওড় মৎস্য অফিসের পূর্ব পার্শ্বে) মৃত হারেজ আলীর ছেলে জহির হোসেন ওরফে জহির ও শহরের শংকরপুর চোপদারপাড়ার ফজলুর রহমানের ছেলে সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলায় তাদেরকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি’র এসআই জাহাঙ্গীর আলম জানান,তিনিসহ একদল পুলিশ মঙ্গলবার ২৮ জুলাই বিকালে শহরের চার খাম্বার মোড়ে অবস্থান কালে গোপন সূত্রে খবর পান শহরের
পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ তালতলা মোড়ে জনৈক তারেক হোসেন এর ফার্মেসী দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালের ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা নিয়ে অবস্থানকারী সাইফুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় আটক হন। পরে তার কাছে থাকা ৮০পিস ইয়াবা উদ্ধার করে।
অপরদিকে,পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর এসআই আবু বক্কার সিদ্দিকসহ একদল পুলিশ মঙ্গলবার ২৮ জুলাই সন্ধ্যা পৌনে ৭ টায় গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার বালিয়াডাঙ্গা মান্দিয়া জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর অভিযান চালিয়ে জহির হোসেন ওরফে জহিরকে ১০পিস ইয়াবাসহ আটক করে।

Leave a Reply