চলতি বছরে এইচএসসি বুধবার ২৯ জুলাই সকালে পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (২৭০),জীব বিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র (১৭৯),ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র (২৭৮) এবং বিকালে খাদ্য ও পুষ্টি ২য় পত্র (২৮০) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ও বিকালের পরীক্ষায় ৭৫ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৭৩ হাজার ২জন।
অনুপস্থিত হন ২ হাজার ৪শ’ ৪৫জন। পরীক্ষায় অসাদুপয় অবলম্বের দায়ে যশোর ও কুষ্টিয় জেলা থেকে দু’জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ হোসেন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, সকালে পরীক্ষা চলাকালে যশোর জেলার ৩০১ নং কেন্দ্র ও কুষ্টিয়া জেলার কেন্দ্র নং ২৭০ এর পরীক্ষার্থী অসাদুপয় অবম্বলের দায়ে বহিস্কার করা হয়েছে।
এছাড়া,খুলনা বিভাগের ১০ জেলা থেকে অংশ নিয়ে খুলনা জেলায় অনুপস্থিত ৫৪৩ জন, বাগেরহাটে ১৭৪, সাতক্ষীরায় ২৭০, কুষ্টিয়ায় ২৯৪, চুয়াডাঙ্গায় ১৭৯, মেহেরপুরে ৬৯, যশোরে ৩০৯, নড়াইলে ১৩৭,
ঝিনাইদহ ৩২১ ও মাগুরা জেলায় অনুপস্থিত হন ১৪৮জন। অপরদিকে, বিকালে খাদ্য ও পুষ্টি ২য় পত্র (২৮০) বিষয়ে পরীক্ষায়ন খুলনা জেলা থেকে ১জন পরীক্ষার্থী অংশ নেন।

Leave a Reply