1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে বাঘারপাড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

  • বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

প্রতিনিধি,বাঘারপাড়া যশোর :

যশোর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা, ভাঙচুর ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘারপাড়া উপজেলা শাখা।

বক্তারা অভিযোগ করেন, একজন দীর্ঘদিনের মানসিক রোগে (সিজোফ্রেনিয়া) আক্রান্ত নারীকে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে একটি পরিবারের ওপর হামলা, মব সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, ঘটনার পর অধ্যাপক গোলাম রসুল তাঁর কন্যার চিকিৎসাসংক্রান্ত নথিপত্র প্রকাশ করে বিষয়টি ব্যাখ্যা করেছেন এবং প্রতিশোধ বা প্রতিহিংসার পরিবর্তে শান্তি, সংযম ও আইনের শাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তাঁর উদ্ধৃতি দিয়ে বক্তারা বলেন, তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বের কথা উল্লেখ করে প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বক্তারা আরও বলেন, মতপার্থক্য বা রাজনৈতিক বিরোধের কারণে আইন নিজের হাতে তুলে নেওয়া, হামলা-ভাঙচুর কিংবা মব সৃষ্টির মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের সহিংসতা বন্ধে সকলকে আইন মেনে চলার আহ্বান জানান।

সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলা, ভাঙচুর ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

ভিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা জামাতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল আব্দুল আলিম,

মিছিলে বক্তব্য রাখেন উপজেলা সহকারি সেক্রেটারি জিল্লুর রহমান ছাত্রশিবিরের সভাপতি সাইদুল ইসলাম পৌর জামাতের সেক্রেটারি প্রফেসর আব্দুল হক বাঘারপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews