যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল (এমপি)-এর বাড়িতে সন্ত্রাসীদের মব সৃষ্টি করে হামলা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বাঘারপাড়া।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে বুধবার এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় নেতাকর্মীরা হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন,
একজন জনপ্রতিনিধির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং সকল ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাঘারপাড়া পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল আলিম এবং পৌর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাঈদুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশে মতের ভিন্নতা থাকতেই পারে, তবে হামলা, ভাঙচুর ও সহিংসতার কোনো স্থান নেই। তারা অধ্যাপক গোলাম রছুল এমপির বাড়িতে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
বাঘারপাড়ার এই প্রতিবাদ কর্মসূচিতে উপজেলা ও পৌর এলাকার জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সমাবেশে উপস্থিতিরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

Leave a Reply