জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল কার্যালয়ে মঞ্জুরীকৃত ৫৮টি পদের মধ্যে ৩২টি দীর্ঘদিন শুন্য অবস্থায় রয়েছে। যার ফলে ওই কার্যালয়ে জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রেষনে জনবল নিয়ে কার্যক্রম পরিচালিত করা হচ্ছে। জনবলের বেশী অংশ শূন্য থাকায় এই কার্যালয় থেকে সেবা গ্রহীতারা চরম দূর্ভোগে পড়লেও এই কার্যালয় বর্তমানে কর্মরতরা সেবা প্রদানে দারুনভাবে হিমশিম খাচ্ছে। এ তথ্য জেলা সিভিল কার্যালয় দপ্তর থেকে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে,এ কার্যালয় সরকারি কাগজ কলমে মঞ্জুরকৃত পদের সংখ্যা ৫৮টি। এর মধ্যে দায়িত্ব পালন করছেন ২৬ জন। দীর্ঘদিন যাবত পর্যায়ক্রমে শুন্য অবস্থায় পড়ে আছে ৩২টি পদ। আর শুন্য অবস্থায় পদগুলো পড়ে থাকায় সেবা গ্রহীতারা বারংবার এসেও তাদের কাঙ্খিত সেবা পেতে বেগ পেতে হচ্ছে। বর্তমানে এই কার্যালয়ে সিভিল সার্জন পদে দায়িত্ব পালন করছেন ডাক্তার মোঃ মাসুদ রানা,
ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোঃ নাজমুস সাদিক, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবির হোসেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ ও পরিবীক্ষন) ডাঃ মৌসুমী বিনতে মানিক, মেডিকেল অফিসার (ডিআরএস) ডাঃ রওশন আরা লিজা, মেডিকেল অফিসার (টিবি ও লেপ্রসী) ডাঃ নবনীতা বণিক।এছাড়া, দায়িত্ব পালন করছেন,সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট মাহবুবা সুলতানা,
প্রধান সহকারী পারভীন আক্তার বানু, হিসাব রক্ষক মোঃ রুহুল আলম,জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ রাশেদুজ্জামান,ষ্টোর কিপার মোঃ আব্দুল মান্নান,ক্যাশিয়ার মোঃ রাশেদুজ্জামান,অফিস সহকারী-কাম-মুদ্রাক্ষরিক মোঃ শহিদুল ইসলাম, মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাবঃ)মোঃ সাফায়েত হোসেন, প্রজেক্টশনিষ্ট মোঃ বজলুর রশিদ, গাড়ী চালক মোঃ জিয়াজুল হক,ডুবি-কেটিংমেশিন অপারেটর মোঃ আব্দুল গফুর,নিরাপত্তা প্রহরী মোঃ আব্দুল ওদুদ মোল্লা,মালী মোঃ জামাল হোসেন, এম,এল,এস,এস পদে তাপস তরফদার,মোঃ মাহাবুর রহমান, মোঃ সালমান হোসেন,হেলপার মোঃ মফিজ উদ্দীন,
ঝাঁড়ুদার সুখদেব হরিজন, দারোয়ান মোঃ আবু জাফর ও মোঃ আল আামিন।শুন্য পদের তালিকায় রয়েছেন,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার,সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা,প্রশাসনিক অফিসার,জেলা কীট তত্ত্ববিদ,জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক,জেলা পাবলিক হেলথ নার্স,ওয়ার্কসপ তত্ত্বাবধায়ক,চীফ ম্যাকানিক ( রেফ্রিজার),চীফ ম্যাকানিক (ম্যাকানিক্যাল),চীফ ম্যাকানিক (ইলেকট্রিক্যাল),জেলা স্যানিটারী ইন্সেপেক্টর,পরিসংখ্যানবিদ,ষ্টোনো- টাইপিষ্ট, কোল্ড চেইন টেকনিশিয়ান,কীট-কুশলী,প্রোগ্রাম -অর্গানাইজার,ষ্টোর কিপার ১টি ,জুনিয়র ম্যাকানিক (ওয়েলডিং),
জুনিয়র ম্যাকানিক (পেইন্টিং),গাড়ী চালক ১টি,ল্যাব এটেনডেন্ট,এম,এল,এস,এস ৩টি পদ শুন্য অবস্থায় রয়েছেন। তবে পদ শুন্যর ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানার সাথে সাংবাদিকদের আলাপ আলোচনা হলে তিনি জানান,শুন্য পদের ব্যাপারে চাহিদা চেয়ে বারংবার পত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তাছাড়া,জেলা স্বাস্থ্য বিভাগের ওয়েব সাইটে দেওয়া হয়েছে। তারপরও জনবল পূরণ না হওয়ায় কার্যক্রমে হিমশিম খেতে হচ্ছে। অবিলম্বে এ অবস্থা থেকে মুক্তি পেতে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি কামনা করা হয়েছে ওই দপ্তর থেকে।

Leave a Reply