1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

  • বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে তায়কোয়ানডোর ৪৫ কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে যশোরের মুখ উজ্জ্বল করেছে কৃতি খেলোয়াড় ইফাজ কবির রাদ। খুলনা অঞ্চলের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে তিনি তৃতীয় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে ব্রোঞ্জ পদক গ্রহণ করেন রাদ। ইফাজ কবির রাদ যশোরের সুপরিচিত ফুটবল রেফারি ও দৈনিক স্পন্দন পত্রিকার ব্যবস্থাপক ফেরদৌস হাসানের বড় ছেলে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ, কঠোর পরিশ্রম এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন।

রাদের এ অর্জনে পরিবার, যশোরের ক্রীড়াঙ্গন ও খুলনা অঞ্চলের খেলাপ্রেমীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার বাবা-মা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তাদের আশা, ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা আরও গৌরবের সঙ্গে তুলে ধরবে রাদ।

রাদের বাবা ফেরদৌস হাসান বলেন, ছেলের এই সাফল্যের পেছনে তার নিজের কঠোর পরিশ্রমের পাশাপাশি কোচ মো. তবিবুর রহমানের আন্তরিক দিকনির্দেশনা ও নিরলস প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমরা সকলের কাছে দোয়া চাই, সে যেন ভবিষ্যতে দেশের জন্য আরও বড় অর্জন এনে দিতে পারে।

রাদের কোচ ও জাতীয় রেফারি মো. তবিবুর রহমান বলেন, “ইফাজ অত্যন্ত মেধাবী, শৃঙ্খলাবদ্ধ ও পরিশ্রমী একজন খেলোয়াড়। নিয়মিত প্রশিক্ষণ ও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে সে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে।

ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, ইফাজ কবির রাদের এই অর্জন যশোরের ক্রীড়া প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত। তার সাফল্য নতুন প্রজন্মের খেলোয়াড়দের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং তাদের সামনে অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews