গোলাম ফেরদৌস রুবেল, সাতকানিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে সংবর্ধনা দিল পৌরসভা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ।আজ(৬ জানুয়ারি) শুক্রবার বিকালে পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে উক্ত সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়।

পৌরসভা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির চৌধুরীর সঞ্চালনায় ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজম খানের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফয়েজ আহমদ লিটন।
সভায় বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম,মো,আয়ুব চৌধুরী,পৌর আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল,কাউন্সিলর আবদুল হালিম,সাবেক কাউন্সিলর শিকু আরা বেগম,মোজাম্মেল হোসেন প্রমুখ।
উক্ত সংবর্ধনা অনুষ্টানে সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি আবদুল গফুর লালু ও সাধারন সম্পাদক এ কে এম আসাদ কে ক্রেষ্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।




Leave a Reply