1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ

  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের নীলগঞ্জ এলাকায় স্থানীয় একটি মাদ্রাসাকে কেন্দ্র করে বিরোধের জেরে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল ও তাঁর মেয়ে অনন্যা প্রায় সাত ঘণ্টা নিজ বাসভবনে অবরুদ্ধ ছিলেন। পরে পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যস্থতায় তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, এমপির বাসভবনের সামনে অবস্থিত ‘আল মাদ্রাসাতুশ শারইয়াহ’ মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত ও কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার পুলিশের মধ্যস্থতায় একটি সমঝোতা হলেও মঙ্গলবার সকালে এমপি ও তাঁর মেয়ে আবার মাদ্রাসায় গেলে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বাক্‌বিতণ্ডার সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে এমপির মেয়ে অনন্যার সঙ্গে কয়েকজন অভিভাবকের সংঘর্ষ হয়। এতে রেক্সনা নামে এক নারী অভিভাবক আহত হন। একই সঙ্গে নাসির উদ্দিন নামে এক শিক্ষকের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা এমপির বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এমপি ও তাঁর মেয়ে বাসভবনের ভেতরে অবস্থান নেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্ষোভকারীরা বাসভবন ঘিরে রাখেন। পরে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং বিএনপি, জামায়াত, ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন। এরপর সন্ধ্যার দিকে এমপি ও তাঁর মেয়েকে নিরাপদে সেখান থেকে বের করে আনা হয়।

এ ঘটনায় জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। দলের জেলা কমিটির সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস বলেন, প্রশাসন শুরুতেই কার্যকর উদ্যোগ নিলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তবে পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, মাদ্রাসাটিতে ছোট ছোট শিশুরা পড়াশোনা করে। তাদের যাতায়াত ও আশপাশের পরিবেশ নিয়ে স্থানীয় বাসিন্দাদের কিছু অভিযোগ রয়েছে। ভুল–বোঝাবুঝি থেকেই মঙ্গলবার নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে আলোচনা করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews