1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টাইব্রেকারে থ্রি স্টার স্পোর্টিং ক্লাবের নাটকীয় জয়, মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাকড়ি

  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মাছুম রেজা তুষার,ক্রীড়া প্রতিবেদক :

যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী গোচর মাঠে মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের আয়োজনে এবং এগারোখান-বাকড়ী এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত আট দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে টাইব্রেকারে জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে থ্রি স্টার স্পোর্টিং ক্লাব, বাকড়ি।

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে থ্রি স্টার স্পোর্টিং ক্লাব, বাকড়ি ও ফ্রেন্ডস ক্লাব, মাগুরার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে থ্রি স্টার স্পোর্টিং ক্লাব। ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন শরিফুল ইসলাম।

খেলায় প্রধান অতিথি ছিলেন তালবাড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শংকর ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুদীপ রঞ্জন গুপ্ত,

ধলগ্রাম বীর প্রতীক ডিগ্রি কলেজের প্রভাষক তরুণ কান্তি ভৌমিক, অসিত গোলদার, তুলারামপুর আশার আলো ডিগ্রি কলেজের প্রভাষক পরিমল কুমার গোলদার, ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,

জামদিয়া ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ভারতী রানী বিশ্বাস, সাবেক ইউপি সদস্য আশীষ শ্রীমতি কুমার বিশ্বাস, সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মীরা পাঠক এবং সাবেক ইউপি সদস্য শচিন বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন ভৌমিক। উপস্থিত ছিলেন মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের পরিচালক মাজহারুল ইসলাম খোকন।

ম্যাচ পরিচালনা করেন প্রধান রেফারি নাজমুল হাসান। তাঁকে সহযোগিতা করেন মোস্তাফিজুর রহমান ও বীরেশ্বর মণ্ডল। ধারাভাষ্যে ছিলেন মাসুম রেজা তুষার, সুলতান মাহমুদ ও ইবতে খায়রুল পিপুল।

দ্বিতীয় সেমিফাইনালকে ঘিরে বাকড়ী গোচর মাঠে দর্শকদের ছিল উপচেপড়া ভিড়। খেলার প্রতিটি মুহূর্তে দুই দলের সমর্থকদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো মাঠ। আয়োজকদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও প্রাণবন্ত আয়োজন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় ক্রীড়াঙ্গনে ফুটবলের বিকাশ এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews