চৌগাছা থানা পুলিশ রোববার ২৬ জুলাই ও সোমবার ২৭ জুলাই আলাদা অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ও ৬৮ বোতল ইস্কাফ সিরাপসহ দু’জন মাদক কারবারীকে আটক করেছে।
আটককৃতদের বিরুদ্ধে চৌগাছা থানায় আলাদা দু’টি মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, ওই থানার বর্ণি (হিন্দু পাড়া) এলাকার বিমল বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস ঝিনেদা জেলার মহেশপুর থানার ভাটপাড়া (মাঝেরপাড়া) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুয়েল রানা।
চৌগাছা থানা সূত্রে জানাগেছে, সোমবার ২৭ জুলাই বিকাল পৌনে ৩ টায় চৌগাছা থানাধীন বর্ণি গ্রামের জনৈক মিহির এর পাটক্ষেতের সামেন বর্ণি (মাঝেরপাড়া) টু রাজাপুরগামী ইটের সলিং রাস্তার উপর থেকে নয়ন বিশ্বাসকে ৬৮ বোতল ইস্কাফ সিরাপসহ আটক করে।
অপরদিকে, রোববার ২৬ জুলাই রাত আনুমানিক পৌনে ১১ টার সময় চৌগাছা থানাধীন পুড়াপাড়া বাজারস্থ মের্সাস সোবহান ট্রের্ডাস রে সামনে পুড়াপাড়া টু চৌগাছাগামী পাকা রাস্তার উপর থেকে জুয়েল রানাকে ৫১পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা দু’টি মামল হয়েছে।

Leave a Reply