1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

​কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি  :

যশোরের ঝিকরগাছায় দেশীয় মৎস্য সম্পদ সুরক্ষা ও মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

২৭ জুলাই সোমবার ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ও গংগানন্দপুর ইউনিয়নের চারটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ হাজার মিটার চায়না দুয়ারী জাল, ২৫০ মিটার কারেন্ট জাল ও ১৫০ মিটার নেট পাটা উচ্ছেদ করা হয়।

পরে উদ্ধারকৃত এসব অবৈধ জাল ঘটনাস্থলে পুড়িয়ে বিনষ্ট করা হয়।অবৈধভাবে মাছ ধরার এসব সরঞ্জাম ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির ছোট মাছ ও পোনা মাছ ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

 ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো. নান্নু রেজা’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ঝিকরগাছা থানার সাব-ইন্সপেক্টর তাপস কুমার রায়, পুলিশ ফোর্স ও উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে চায়না দুয়ারী, কারেন্ট জাল ও নেট পাটায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণী নির্বিচারে নিধন করা হচ্ছে।

প্রাকৃতিক জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন ,বংশবৃদ্ধি ও  প্রাকৃতিক ভারসাম্য নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews