1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে জেএসপিএস-এর বিশেষ সেমিনার অনুষ্ঠিত

  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

জাপানের ফেলোশিপ ও আন্তর্জাতিক গবেষণা তহবিলের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে “গাইডেন্স সেমিনার অন দ্য জেএসপিএস প্রোগ্রাম অ্যান্ড রিসার্চ ফান্ডিং অপরচুনিটিস” বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

রবিবার ২৬ জুলাই সকাল সাড়ে ১০ টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সার্বিক সহযোগিতায় জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস) এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, জেএসপিএস প্রতি বছর বিশে^র বিভিন্ন দেশের গবেষকদের দুই হাজারেরও বেশি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ও ফান্ডিং প্রদান করে। অথচ সঠিক তথ্যের অভাব ও আবেদনের হার কম থাকায় বাংলাদেশ থেকে এ পর্যন্ত খুব কমসংখ্যক গবেষক এই সুযোগ নিতে পেরেছেন। এই সেমিনার থেকে যবিপ্রবির তরুণ গবেষকরা উচ্চশিক্ষা বিষয়ে আরও জানতে পারবে বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, জাপানে গবেষণার পরিবেশ ও যৌথ কাজের সংস্কৃতি অনন্য। সেখানে পিএইচডি বা পোস্ট-ডক গবেষণার অভিজ্ঞতা একজন তরুণ শিক্ষক ও গবেষকের ক্যারিয়ার পুনর্গঠনে বড় ভূমিকা রাখে। আমাদের লক্ষ্য কেবল বিদেশে যাওয়া নয়, বরং সেখানকার আধুনিক প্রযুক্তি ও গবেষণা সংস্কৃতি শিখে দেশে ফিরে জাতির সেবায় আত্মনিয়োগ করা।

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, জাপানে পিএইচডি ও পোস্ট-ডক গবেষণার চমৎকার সুযোগ রয়েছে। সঠিক তথ্যের অভাবে যেন আমাদের তরুণ শিক্ষকরা পিছিয়ে না পড়েন, সে জন্যই এই সেমিনারের আয়োজন। আমাদের লক্ষ্য কেবল বিদেশে গিয়ে পড়ালেখা করা নয়, বরং দেশে ফিরে এমন একটি বিশ^মানের গবেষণাবান্ধব পরিবেশ তৈরি করা, যেন ভবিষ্যতে বিশে^র বিভিন্ন দেশ থেকে গবেষকরা গবেষণার জন্য বাংলাদেশে আসেন। সেটিই হওয়া উচিত আমাদের মূল ভিশন।

এছাড়াও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের এগ্রোনোমি বিভাগের অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ জেএসপিএস-এর সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. নওশাদ আলম। সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সেমিনারে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিসুল হক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews