1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ব্যবসায়ী ও পরিবারের নিরাপত্তা চেয়ে যশোরে প্রেস ব্রিফিং

  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

যশোর অফিস:

যশোর মোবাইল মার্কেট সমিতির উদ্যোগে ব্যবসায়ী মো.রফিকুল ইসলাম, তাঁর পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত এবং তাঁর উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে রোববার (২৬ জুলাই) যশোর প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধ ও বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত একটি বিষয় বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আদালতের প্রতি আস্থা রেখে আইনগত প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।

তবে মামলা চলাকালে তাঁকে, তাঁর পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ করেন।

তিনি দাবি করেন, গত ১ জুলাই তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এছাড়া তাঁর বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগও তুলে ধরেন। তিনি আরও জানান, আদালতের নির্দেশে বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তাঁর কাছে সিসিটিভি ফুটেজ, কল রেকর্ডসহ বিভিন্ন তথ্য-প্রমাণ রয়েছে, যা তদন্তকারী কর্মকর্তার কাছে আইনানুগভাবে উপস্থাপন করা হবে।

প্রেস ব্রিফিং থেকে আদালতের নির্দেশ বাস্তবায়ন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews