1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সমাজসেবার নিয়ম ভেঙে যশোরে নলকূপ ব্যবসায়ী সমিতির অবৈধ নির্বাচন অভিযোগ

  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

সমাজসেবা অধিদপ্তরের অনুমতি ও তদারকি ছাড়াই যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের অভিযোগ উঠেছে। নিবন্ধিত সংগঠন হওয়া সত্ত্বেও বিধিবদ্ধ প্রক্রিয়া অনুসরণ না করে গত শুক্রবার (২৪ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় জেলা সমাজসেবা অধিদপ্তর নির্বাচনকে গঠনতন্ত্রবিরোধী ও অবৈধ বলে মন্তব্য করেছে।
জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিবন্ধিত কোনো সামাজিক বা পেশাজীবী সংগঠনের নির্বাচন আয়োজনের আগে সমাজসেবা অধিদপ্তরের অনুমতি গ্রহণ,

প্রতিনিধি বা প্রিজাইডিং অফিসার নিয়োগ এবং অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনা ও অ্যাডহক কমিটি গঠন বাধ্যতামূলক। কোনো সংগঠন নিষ্ক্রিয় হলে আইন অনুযায়ী অধিদপ্তর সেটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের ক্ষমতাও রাখে। অভিযোগ রয়েছে,

২০২২ সালে ‘১৬৮৮/২২ নম্বরে নিবন্ধিত যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি এসব বিধান অনুসরণ না করে নিজেদের গঠিত তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন করে। এতে সভাপতি পদে সিরাজ মোল্যা এবং সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দীন বাবলু নির্বাচিত হন।

সমিতির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, নিবন্ধিত সমিতির নির্বাচন সমাজসেবা অধিদপ্তরের অনুমতি ও তদারকি ছাড়া হওয়ার কথা নয়। কিন্তু কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে নিয়ম না মেনেই নির্বাচন সম্পন্ন করেছেন।

এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোস্তাক হোসেন শিম্বা বলেন, তিনি একা নন, তিন সদস্যের কমিটি নির্বাচন পরিচালনা করেছেন। সমাজসেবা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে বিদায়ী কমিটি বলতে পারবে।

অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মঈনুদ্দীন বাবলু দাবি করেন, নির্বাচনের জন্য সমাজসেবা অধিদপ্তরের লিখিত অনুমতি ছিল।
তবে জেলা সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) মো. আব্দুল কাদের বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিল।

শুনানির জন্য চিঠি পাঠানো হলেও তারা কোনো জবাব দেয়নি। তিনি জানান, অধিদপ্তরকে না জানিয়ে নির্বাচন করার বিষয়ে তাদের কোনো তথ্য নেই এবং সমাজসেবা অধিদপ্তরের তদারকি ছাড়া এ ধরনের নির্বাচন করার সুযোগ গঠনতন্ত্রে নেই।

তাই অনুষ্ঠিত ভোট ও গঠিত কমিটি সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে বক্তব্য জানতে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল কবিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews