বর্ষার সৌন্দর্য ও আবহকে ঘিরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যশোর জেলা সংসদের আয়োজনে শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শ্রাবণসন্ধ্যা ১৪৩৩।
তানপুরার সুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শাস্ত্রীয় সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও একক সংগীত পরিবেশন করেন শিশু-কিশোর ও জ্যেষ্ঠ মিলিয়ে শতাধিক শিল্পী।
গোবিন্দ, নাহার, মুস্তাহীদ, কানিজ ও সুব্রতের একক গান দর্শকদের মুগ্ধ করে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা না থাকলেও কাজী শাহেদ নওয়াজের দরাজ কণ্ঠে উপস্থাপনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
উপচে পড়া দর্শকের উপস্থিতিতে শিল্পকলা একাডেমি মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply