1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো জুলাই দিবস পালিত

  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ইনস্টিটিউট অডিটোরিয়ামে নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো জুলাই দিবস পালিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মো. আশিকুল ইসলাম ও তারিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

বক্তব্যে তিনি গণভোটের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “গণভোটের দাবির পক্ষে ৭১ শতাংশ মানুষের যে রায় রয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।

সরকার ও বিরোধী দলকে সমান দৃষ্টিতে দেখতে হবে। এ সময় তিনি ইসলামী ব্যাংকের প্রসঙ্গ তুলে ধরে এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সম্পর্কেও বক্তব্য দেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা আমীর সরদার শরিফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আব্দুল গনি সরদার, সাধারণ সম্পাদক আলহাজ শাহ জালাল হোসেন,

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মতিয়ার রহমান এবং জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এছাড়া জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতিচিত্র নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews