1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাঁকড়া একাদশের ৪-২ গোলে জয়লাভ

  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

​কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

ঝিকরগাছায় বণ্যাঢ্য আয়োজনে স্পোর্টস ক্লাবের উদ্যোগে জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল “শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬”।২৪জুলাই শুক্রবার বিকালে বি এম হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

হাজারো দর্শক নন্দিত এ খেলা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে মাদককে না বলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম।
স্বাগত বক্তব্য রাখেন, স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ,তথ্য ও গবেষণা সম্পাদক সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, আয়োজক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাধারণ সহ অসংখ্য ফুটবল প্রেমী ভক্ত অনুরাগীবৃন্দ।

টুর্নামেন্টের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে ঝিকরগাছা পৌরসভা একাদশকে ৪-২ গোলের ব্যবধানে (টাইব্রেকারে) পরাজিত করে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে নিজেদের স্থান নিশ্চিত করেছে বাঁকড়া ইউনিয়ন একাদশ।
খেলা দেখতে মাঠে ফুটবলপ্রেমী ও সাধারণ দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ে চমৎকার ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে বাঁকড়া ইউনিয়ন একাদশ ও ঝিকরগাছা পৌরসভা একাদশ। নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণের ধারা বজায় রাখলেও ম্যাচটি সমতায় গড়ায়।

​পরবর্তীতে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে দুর্দান্ত গোলকিপিং এবং নিখুঁত শটের মাধ্যমে বাঁকড়া ইউনিয়ন একাদশ ৪-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।

​ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল ও সাধারণ সম্পাদক শাহজান আলী জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ম্যাচগুলোতেও এমন তীব্র লড়াই ও ক্রীড়ামোদী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

টুর্নামেন্টে ঝিকরগাছা পৌরসভা একাদশ ও ১১টি ইউনিয়নসহ মোট ১২টি দল অংশ গ্রহণ করে।খেলায় সিরাজ বাঙালির চমৎকার আবেগঘন ধারা ভাষ্য উপস্থিত ক্রীড়ামোদী দর্শকদের বাড়তি আনন্দ উপভোগ করতে দেখা যায়।
​

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews