যশোর সদর উপজেলার ঘোপ গ্রামের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ঘোপ সমাজ কল্যাণ পরিষদ ২০২৬ সালের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। শুক্রবার (২৪ জুলাই) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নাম প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে মো. জাহাঙ্গীর হোসেন সভাপতি এবং মো. সালাউদ্দিন বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরও ১৯ জনকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটি ঘোষণার পর গ্রামের কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে নবনির্বাচিত নেতাদের মাধ্যমে ফুটবল ও খেলার জার্সি বিতরণ করা হয়। নতুন জার্সি ও ফুটবল পেয়ে তরুণদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, একটি সুস্থ, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে কথার চেয়ে কাজই বেশি গুরুত্বপূর্ণ। নতুন কমিটি শিক্ষা, ক্রীড়া, মানবিক সহায়তা, মাদকবিরোধী সচেতনতা এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করবে।
স্থানীয় বাসিন্দারা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, এ নেতৃত্ব ঘোপ গ্রামের উন্নয়ন, যুবসমাজের ইতিবাচক বিকাশ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মতে, খেলাধুলাভিত্তিক উদ্যোগ তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও এলাকাবাসীর উপস্থিতিতে নবগঠিত কমিটির সফলতা এবং ঘোপ গ্রামের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।প্রয়োজনে।

Leave a Reply