যশোরের বাঘারপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসাধীন অবস্থায় বক্কার গাজী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত বক্কার গাজী বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের মৃত শমসের গাজীর ছেলে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে
পারিবারিক কলহের জেরে তিনি ঘাস পোড়ানোর কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা রাত সাড়ে ১০টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply