যশোরে দুটি চাকুসহ দুই কিশোর-যুবক আটক যশোর কোতোয়ালি থানা পুলিশের পৃথক অভিযানে দুটি চাকুসহ দুই কিশোর-যুবককে আটক করা হয়েছে। আটকরা হলেন হায়দার আলী (১৬) ও মিরাজুল ইসলাম (১৯)।
পুলিশ জানায়, মিরাজুলের বিরুদ্ধে ফাস্টফুড ব্যবসায়ী ইকরামুল হোসেন আরিফকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
অন্যদিকে, দড়াটানা পুলিশ বক্সের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় হায়দারের দেহ তল্লাশি করে একটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

Leave a Reply