ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান কালে শুক্রবার ২৪ জুলাই ভোরে যশোরের চৌগাছা উপজেলার পৌরসভা চৌগাছা মাঠপাড়া গ্রামের ব্রাক অফিসের সামনে থেকে দু’জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের দখল হতে ৪০পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃতরা হচ্ছে,
ওই উপজেলার চৌগাছা মাঠপাড়া গ্রামের মৃত শহিদ মন্ডলের ছেলে আবু কালাম ও চৌগাছা ডাক বাংলো পাড়ার মৃত মহিদুল ইসলামের ছেলে শামীম রেজা। এ ব্যাপারে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্তন আইনে মামলা করা হয়েছে। আটকদ্বয়কে দুুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
চৌগাছা থানার ্এসআই জি,এম ইমরান হোসেন রাজু জানান,শুক্রবার ভোর ৫ টার সময় চৌগাছা মাঠপাড়া গ্রামের ব্র্যাক অফিসের সামনে চৌগাছা টু যশোর গামী সড়কের রাস্তার উপর অভিযান চালিয়ে উল্লেখিত দু’জনকে ৪০ পিস ইয়াবাসহ আটক করে। পরে তাদেরকে থানা হাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেন।

Leave a Reply