বৃহস্পতিবার ২৩ জুলাই রাত সোয়া ১১ টার সময় যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম পার্শ্বে প্যারিস রোডে ভ্রাম্যমান ফাস্ট ফুড দোকান্দারের কাছে ১শ’ টাকা দাবি করে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনগণ মিরাজুল ইসলাম (১৯) নামে অপর ফাস্ট ফুড দোকান্দারকে ধারালো চাকুসহ আটক করে পুলিশে দিয়েছে।
এ ঘটনায় কোতয়ালি থানায় আহত যুবকের মা বাদি হয়ে গভীর রাতে দ্রুত বিচার আইনে মামলা দিয়েছে। শুক্রবার ২৪ জুলাই দুপুরে পুলিশ তাকে আদালতে সোর্পদ করেছে।
আহত যুবকের মাতা যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাদল হোসেনের স্ত্রী হালিমা খাতুন মামলায় উল্লেখ করেন,তার ছেলে ইকরামুল হোসেন আলিফ (১৪) এর শহরের প্যারিস রোডে একটি ফাষ্ট ফুড দোকান আছে। প্রতিদিন বিকাল ৪ টা হতে রাত সোয়া ১১ টা পর্যন্ত উল্লেখিত রোডে দোকান্দারী করেন।
বৃহস্পতিবার ২৩ জুলাই রাত সাড়ে ১১ টার সময় আলিফ দোকান বন্ধ করে বাড়িতে রওয়ানা করে। উল্লেখিত যুবক মিরাজুল ইসলাম আলিফকে দাঁড় করায় এবং ১শ’ টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ধারালো চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বলে এখনই টাকা দিতে হবে, না হলে জানে শেষ করে দেব।
আলিফ টাকা নাই জানালে তখন উক্ত সন্ত্রাসী বলে তোর কাছে যা আছে তাই বের করে দে। তখন প্রাণে বাঁচার জন্য ডাক চিৎকার দিলে মিরাজুল ইসলাম ধারালো চাকু দিয়ে আলিফকে আঘাত করে। ঘটনার পরপর আশপাশের লোকজন এগিয়ে এসে মিরাজুল ইসলামকে ধারালো চাকুসহ আটক করে। পরে কোতয়ালি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে উক্ত সন্ত্রাসী যুবককে হেফাজতে নেন।

Leave a Reply