1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দোহাকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলার ৬ নম্বর দোহাকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দোহাকুলা ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের বিএনপির দলীয় কার্য ালয়ের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাঘারপাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, দলীয় ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করার পাশাপাশি ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব খান মোল্লা। তিনি বলেন, ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থকে প্রাধান্য দেওয়ারও আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি জসিম উদ্দিন মেম্বার এবং যুগ্ম সম্পাদক আতাউর রহমান। বক্তারা বলেন, শক্তিশালী সংগঠন গড়ে তুলতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

একই সঙ্গে জনগণের আস্থা অর্জনে নিয়মিত গণসংযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তারা। সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কৌশল, ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও বেগবান করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য অটুট রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews