1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চৌগাছায় অসহায় নৈশ প্রহরীকে টিন কিনে দিলেন ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক

  • শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় রেজাউল ইসলাম নামের এক অসহায় নৈশ প্রহরীকে নিজস্ব তহবিল থেকে টিন কিনে দিয়েছেন সিংহঝুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ টিন তাকে হস্তান্তর করা হয়। রেজাউল ইসলাম উপজেলার জগদীশপুর গ্রামের বাসিন্দা এবং গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী।

জানা যায়, দরিদ্র এই মানুষটির থাকার ঘরের টিন নেই দাবি করে তিনি গত সপ্তাহে আসেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার কাছে। কিন্তু সরকারি ত্রাণের টিন না থাকায় তাকে টিন দেয়া যাচ্ছিলো না। এসময় নির্বাহী কর্মকর্তার অফিসে কাজে আসা সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক সহযোগিতায় এগিয়ে আসেন। তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে  ওই নৈশ প্রহরীকে টাকা দিতে চান। তখন ইউএনও ইরুফা সুলতানা পরামর্শ দেন ওই ব্যক্তিকে টিন কিনে দেবার জন্য। পরে রেজাউল করিম চেয়ারম্যানের কাছে মোবাইলে জানান ‘ দুই বান টিন’ দিলে তার ঘর করার কাজ হয়ে যাবে। বৃহস্পতিবার (৫জানুয়ারী) দুপুরে দশ হাজার টাকা ব্যয়ে দুইবান টিন কিনে উপজেলা পরিষদে নিয়ে আসেন চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু এবং ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিকের উপস্থিতিতে টিনগুলি রেজাউল ইসলামের হাতে তুলে দেয়া হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews