ভ্যান কেনার জন্য যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামে খালুর বাড়িতে আসার সময় চিহ্নিত সন্ত্রাসীদের হামলার শিকার হন। এ সময় নগদ ৪০ হাজার টাকা ও মোবাইল খুইয়েছেন। ঘটনাটি মঙ্গলবার ২১ জুলাই রাত অনুমানিক সাড়ে ৮ টার সময় যশোর সদরের ফতেপুর ইউনিয়নের আকবরে মোড় বেল্লালের দোকানের সামনে।
যশোরের চৌগাছা থানার চাঁনপুর গ্রামের জামাল হোসেনের ছেলে সরোয়ার জানান,মঙ্গলবার ২১ জুলাই তিনি ভ্যানগাড়ী কেনার জন্য যশোর সদর উপজেলার সীতারামপুর খালুর বাড়ি উদ্দেশ্যে আসেন।
রাত সাড়ে ৮ টার সাময় ফতেপুর ইউনিয়নের উল্লেখিত স্থানে পৌছালে সীতারামপুর গ্রামের জয়নালের ছেলে পান্না ও বকুলের ছেলে হেলাল জামাল হোসেনের পিছন থেকে মোটর সাইকেলের চাবি দিয়ে মাথায় আঘাত করে এবং তার কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
সন্ত্রাসীদের হামলায় জামাল হোসেন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দেখে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জামাল হোসেন চিকিৎসা নিয়ে খালুর বাড়িতে ওই রাতে চলে যান।

Leave a Reply