1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আরআরএফ কার্যালয় থেকে ১৫ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ, কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা

  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের কারবালা সিএন্ডবি রোডে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)-এর একটি কার্যালয় থেকে নগদ ১৫ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির অভিযোগে প্রতিষ্ঠানের কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ ওঠার পর অভিযুক্ত কেয়ারটেকার পল্লব দাস পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে যশোর কোতোয়ালি থানায় মামলাটি করেন আরআরএফের সহকারী নির্বাহী পরিচালক অ্যান্টনি বিশ্বাস। অভিযুক্ত পল্লব দাস সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার এরনেস্ত পাড়ার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়েছে,আরআরএফ কার্যালয়ে কর্মকর্তাদের ব্যবহারের জন্য থাকা একটি কক্ষে তিনটি লাগেজে ব্যক্তিগত মালামাল, প্রায় ২০–২৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৫ লাখ টাকা সংরক্ষণ করেছিলেন অ্যান্টনি বিশ্বাস। ওই কক্ষের চাবি কেয়ারটেকার পল্লব দাসের কাছেও ছিল এবং বাদী ও কেয়ারটেকার ছাড়া সেখানে অন্য কারও প্রবেশের সুযোগ ছিল না।

গত ১ জুলাই রাতে ওই কক্ষে গিয়ে একটি লাগেজ কাটা এবং অপর দুটি লাগেজের তালার হুক ভাঙা অবস্থায় দেখা যায়। পরে লাগেজগুলোতে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার খুঁজে পাওয়া যায়নি। এ সময় কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীর অভিযোগ, গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১জুলাইয়ের মধ্যে কোনো এক সময় পরিকল্পিতভাবে কেয়ারটেকার লাগেজ কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করেছেন।

পরে বিষয়টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এদিকে অভিযোগের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত পল্লব দাস পলাতক রয়েছেন। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews