যশোর শহরের নিউ বেজপাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগে মাসুদ পারভেজ (৪৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মাসুদ পারভেজ শহরের বেজপাড়া গোলগোল্লা মোড় এলাকার মৃত জহুরুল হকের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি রিকশাযোগে বাড়ি ফিরছিলেন।
পথে নিউ বেজপাড়া এলাকায় পৌঁছালে তানজিল (২৫) নামে এক যুবকসহ অজ্ঞাতনামা ৭-৮ জন তাকে মাদক ব্যবসার অভিযোগে এলোপাতাড়ি মারধর করে।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

Leave a Reply