1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিভিন্ন দাবিতে যশোরে সিপিবির বিক্ষোভ সমাবেশ

  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিল, দেশের বন্দর ইজারা বন্ধ, সীমান্ত হত্যা ও ‘পুশ-ইন’ বন্ধ, রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানা বেসরকারিকরণের উদ্যোগ প্রত্যাহার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার (২২ জুলাই) বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে সিপিবি যশোর জেলা কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির নেতা গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন মফিজুর রহমান নান্নু।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদ খান, জেলা কৃষক সমিতির সভাপতি ও সিপিবি নেতা আব্দুর রহিম, অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, সিপিবি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসান, মন্টু ফকিরসহ অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত জনগণের স্বার্থবিরোধী। তারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ, অসম বাণিজ্য চুক্তি, বাজেটে সাধারণ মানুষের ওপর করের চাপ বৃদ্ধি এবং রাষ্ট্র পরিচালনায় বিদেশি প্রভাব দেশের স্বার্থের পরিপন্থী।

এছাড়া সীমান্ত হত্যা, ‘পুশ-ইন’, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেন বক্তারা। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব,

রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের অর্থনৈতিক অধিকার রক্ষায় গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews