1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইভেন্ট ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে যশোরে মানববন্ধন

  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী আদিত্য অধিকারীকে প্রাণনাশের হুমকি এবং ব্যবসায়িক মালামাল লুটের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির নেতাদের গালিগালাজের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত মাসুম বিল্লাহর অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতি, যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,

যশোরের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ওয়েডিং টার্চ’-এর স্বত্বাধিকারী আদিত্য অধিকারীকে মাগুরার ডেকোরেট ব্যবসায়ী ও ‘শ্রাবণী ডেকোরেট’-এর স্বত্বাধিকারী মাসুম বিল্লাহ মোবাইল ফোনে প্রাণনাশ,

মালামাল লুট এবং পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দেন। বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করলে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন হীরা এবং বাংলাদেশ সাউন্ড লাইট লজিস্টিকস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রবিউল ইসলাম গাজীকেও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের হুমকি ও অপ্রীতিকর আচরণ ব্যবসায়ী সমাজে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলক চন্দ্র দত্ত, সহ-সভাপতি ইদ্রিস আলী ও হারুন অর রশিদ বাচ্চু, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন হীরা, যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সুজন কুমার রায়, আহ্বায়ক হারুন-অর-রশিদ, সদস্য সচিব সাজেদুর রহমান অপু, সদস্য সাংবাদিক শিমুল ভূঁইয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৬ জুলাই আদিত্য অধিকারীকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews