1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দুর্ধর্ষ সন্ত্রাসী জিতুকে কুপিয়ে জখম,ঢাকায় রেফার

  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের বারান্দিপাড়া ফুলতলা মোড় এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ও একাধিক মামলার আসামি জিতু (৩৫) অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখম হয়েছেন। তিনি শহরের মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলাম সিরার ছেলে।

বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে বারান্দিপাড়া ফুলতলা মোড়ে জিতুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ জানান, জিতুর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য রাত প্রায় ১টার দিকে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান জানান, জিতু হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত।

তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews