1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ঝিকরগাছার নাভারণে মসজিদ সম্প্রসারণে বাধার অভিযোগ,ক্ষুব্ধ মুসল্লিরা

  • বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে একটি মসজিদের সম্প্রসারণ কাজ বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা পরিচয়দানকারী ইসমাইল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ২০ দিন ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছে মসজিদ কমিটি। এতে স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, জায়গার সংকটের কারণে দীর্ঘদিন ধরে কষ্ট করে জুমার নামাজ আদায় করতে হচ্ছিল। এ অবস্থায় গত ৩ জুলাই জুমার নামাজের পর মুসল্লিদের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে মসজিদ সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় কমিটি। সরকারি সহায়তা ও স্থানীয়দের অনুদানে নির্মাণসামগ্রী সংগ্রহ করে কাজও শুরু করা হয়।

অভিযোগ রয়েছে, কাজ শুরুর সময় ইসমাইল হোসেন এসে বাধা দেন এবং তার অনুমতি ছাড়া কাজ করা যাবে না বলে দাবি করেন। একপর্যায়ে তিনি সিমেন্টের দুটি খুঁটি ভেঙে ফেলেন বলেও অভিযোগ করেন মসজিদ কমিটির সভাপতি ইব্রাহীম খলিল। তিনি বলেন, বাধা দিতে গেলে ইসমাইল তাকে মারতে উদ্যত হন। পরে বিষয়টি স্থানীয় বিএনপি নেতা নুরুজ্জামান কনককে জানানো হলেও কোনো সমাধান হয়নি। ফলে গত ২০ দিন ধরে কাজ বন্ধ রয়েছে।

ইব্রাহীম খলিল আরও জানান, ধর্মীয় প্রতিষ্ঠানের কাজে বাধা দেওয়ায় তিনি ক্ষুব্ধ এবং এ ঘটনার প্রতিবাদ না হওয়ায় মসজিদ কমিটির সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার না করে ইসমাইল হোসেন বলেন, “নুরুজ্জামান কনক যে পর্যায়ের নেতা, আমিও সেই পর্যায়ের নেতা। তাকে বলে কোনো লাভ হবে না।”

এ বিষয়ে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, নাভারণ ইউনিয়নে বর্তমানে বিএনপির কোনো কমিটি নেই এবং ইসমাইল হোসেন নামে কোনো বিএনপি নেতাকে তিনি চেনেন না। তবে বিএনপির পরিচয় ব্যবহার করে কেউ ধর্মীয় প্রতিষ্ঠানের কাজে বাধা দিয়ে থাকলে লিখিত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews