৫ জানুয়ারী ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ নুর ইসলাম, সংগীয় এসআই(নিঃ)/ শফি আহমেদ রিয়েল, এএসআই(নিঃ)/ মোঃ শফিউল ইসলাম,
এএসআই(নিঃ)/গৌরাঙ্গ কুমার মন্ডল ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৭.৩০ ঘটিকায় যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পুর্বপাড়া গ্রামস্থ মোঃ বিল্লাল হোসেন(৩৫) পিতা-মোঃ খালেক মস্তান এর বাড়ি হইতে আসামী ১। মোঃ মুনতাজ আলী (৪০),
পিতা-মৃত সাবেদ আলী সরদার, সাং-রঘুনাথপুর পুর্বপাড়া, থানা-বেনাপোল পোর্ট জেলা-যশোর কে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য ৩,০০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ নুর ইসলাম বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।



Leave a Reply