পাওনা টাকা চাওয়া কেন্দ্র করে আলামিন (৩০) নামে এক যুবক ছুরিকাহত হয়েছে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলামিন যশোর শহরের পুলিশ লাইনটালি খোলা এলাকার আাব্দুস সোবহানের ছেলে।
আহত আলামিন জানান,সোমবার ২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টার পর আলামিনের সাথে শহরের পিবিআই অফিসের পিছনে পানির ট্যাংকির সামনে শুভ’র চায়ের দোকানের সামনে পুলিশ লাইন টালি খোলার বাবুর ছেলে সাব্বির ও মান্নানের ছেলে ইসমাইলের কথা কাটাকাটি হয়।
এক পর্যায় সাব্বির ও ইসমাইল আলামিনকে চুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply