ওয়াসকুরুনী নামে এক ইজিবাইক চালককে ইজিবাইক রাখা নিয়ে হাসপাতালে অবস্থিত সম্পূর্ণ অবৈধ দোকান্দার রাজ্জাক কর্তৃক মারপিটের ঘটনায় গুরুতর আহত হয়েছে।
ইজিবাইক চালককে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপর অবৈধ দোকান্দার পালিয়ে গেছে। ঘটনাটি সোমবার ২০ জুলাই বেলা পৌনে ১২ টার সময়।
আহত ওয়াসকুরুনী পুলিশকে জানায়, সোমবার ২০ জুলাই তিনি তার ইজিবাইকে একজন রোগীকে নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসেন।
রোগীকে জরুরী বিভাগের সামনে নামিয়ে ইজিবাইক নিয়ে হাসপাতালের গেট দিয়ে বের হওয়ার সময় হাসপাতালের গেটের সামনে যানজট থাকায় গেটের সামনে একটি পান দোকানের সামনে ইজিবাইকসহ তিনি অপেক্ষা করছিল। তখন পান দোকান্দার ইজিবাইক সরিয়ে নিতে বললে চালকের সাথে দোকান্দারের কথা কাটাকাটি হয়।
এক পর্যায় দোকান্দার রাজ্জাক দোকানের ভিতর থেকে বের হয়ে ইজিবাইক চালককে এলোপাতাড়ী ভাবে মারপিট করলে ইজিবাইক চালক রক্তাক্ত জখম হয়। অবস্থা বেগতিক
দেখে দোকান্দার রাজ্জাক দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় ইজিবাইক চালককে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে নিযে চিকিৎসা দেওয়া হয়েছে।

Leave a Reply