জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) সাড়ম্বরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। সোমবার ২০ জুলাই বিশ^বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচি শুরু হয় প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি বিশ^বিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন,
আমরা জীবনদশায় যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করি, তা গড়ে প্রায় ৭০ টি গাছ যে অক্সিজেন দেয় তার সমান। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং প্রকৃতির কাছ থেকে নেওয়া অক্সিজেনের ঋণ শোধ করতে আমাদের প্রত্যেকের জীবনে অন্তত একশোটি করে গাছ লাগানো উচিত।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলিত বিশ^বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের পাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’র কর্মসূচির আদলে নিম গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এর উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য।
এরপর অতিথিবৃন্দ এবং বিশ^বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্যগণ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফলজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যবিপ্রবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মরিয়াম জামিলা,
ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজান নাসরিন, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মঞ্জুরুল হক,
এফএমবি বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্য ড. মোহাম্মদ নওশীন আমিন শেখ, সদস্য-সচিব সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ রিয়াজুল হকসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্য ড. মো. সাব্বির হোসেন।

Leave a Reply