যশোর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে রোববার ১৯ জুলাই এইচএসসি পরীক্ষা রসায়ন (তত্ত্বীয়) ১ম পত্র (১৭৬),ইসলামের ইতিহাস ও সংস্কৃত ১মপত্র (মানবিক শাখ) (২৬৭),ইতিহাস ১ম পত্র (৩০৪),গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ১ম পত্র (২৮২),
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র (২৮৬) বিষয় অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ২৪০ টি কেন্দ্রে ৬৭ হাজার ২শ’ ১জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৬৫ হাজার ২৮জন। অনুপস্থিত হন ২ হাজার ১শ’ ৭৩জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম.হোসেন আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ৫বিষয় পরীক্ষায় খুলনা বিভাগের ১০ জেলায় যশোর বোর্ডের অধীনে খুলনা জেলা থেকে অংশ নেন ১৪৪৬৬জন, অনুপস্থিত ৪৯২জন, বাগেরহাট জেলায় ৫০৬০জন,
অনুপস্থিত ১৭৩জন, সাতক্ষীরা জেলায় ৬৯৮৩জন, অনুপস্থিত ২৪৮জন, কুষ্টিয়া জেলায় ৮০৬৬জন, অনুপস্থিত ২৬২জন, চুয়াডাঙ্গা জেলায় ৪৪২৫জন, অনুপস্থিত ১৪৬জন,
মেহেরপুর জেলায় ১৬৭৩জন, অনুপস্থিত ৭১জন, যশোর জেলায় ১১১৩৫জন, অনুপস্থিত ২৮৫জন, নড়াইল জেলায় ২১৬৮জন, অনুপস্থিত ৮৯জন, ঝিনাইদহ জেলায় ৭৫১২জন, অনুপস্থিত ২৫৭জন ও মাগুরা জেলায় ৩৫৪০জন, অনুপস্থিত ১৪০ জন। তবে পরীক্ষায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave a Reply